ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অপরাধপ্রবণ এলাকা পরিদর্শনে পুলিশ সুপার, জোরদার হচ্ছে নিরাপত্তা

ভেড়ামারায় অপরাধপ্রবণ এলাকা পরিদর্শনে পুলিশ সুপার, জোরদার হচ্ছে নিরাপত্তা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


ভেড়ামারায় অপরাধপ্রবণ এলাকা পরিদর্শনে পুলিশ সুপার, জোরদার হচ্ছে নিরাপত্তা

‎কুষ্টিয়া: জেলার ভেড়ামারা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা পরিদর্শন এবং চলমান বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। ১১ জুন ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) তিনি এই আকস্মিক তদারকি ও পরিদর্শন কার্য পরিচালনা করেন।

‎জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ভেড়ামারার ‘হাওয়াখালি মাঠ’ নামক স্থানে পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া ওই এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে আজ অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নিয়োজিত অফিসার ও ফোর্সের ডিউটি সরাসরি তদারকি করতে যান পুলিশ সুপার।

‎পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন অপরাধ দমনে স্থানীয় পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর। বিশেষ করে ডাকাতিপ্রবণ স্পটগুলোতে টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

‎এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল হাসান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৬:১৪   ১১৩ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ