ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জনগণের স্বার্থে সরকারের বাজেট পুনর্বিবেচনা করা উচিত: সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম

জনগণের স্বার্থে সরকারের বাজেট পুনর্বিবেচনা করা উচিত: সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


 জনগণের স্বার্থে সরকারের বাজেট পুনর্বিবেচনা করা উচিত: সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম বলেছেন, সম্প্রতি যে বাজেট দেয়া হয়েছে, এ বাজেটে দুই লক্ষ কোটি টাকা ঋণ ধরা হয়েছে। এই ঘাটতি বাজেটের টাকা কোথা থেকে আসবে এটার কোনো নির্দিষ্ট কথা নেই। এজন্য আমরা মনে করি বাজেট নিয়ে যে প্রতিক্রিয়া এসেছে সরকার এগুলো বিবেচনায় নেবে এবং জনগণের সরকার হিসেবে সর্ব পর্যায়ের মানুষের চিন্তাকে ধারণ করে বাজেট পুনর্বিবেচনা করবেন।

শনিবার(১৩ জুন) পিরোজপুরের জিয়ানগর উপজেলা অডিটোরিয়ামে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনগণের সাথে যারা প্রতিশ্রুতির বিপরীতে কাজ করেছে, জনগন কিন্তু তাদের রুখে দিয়েছে। ফ্যাসিস্ট হলে পালিয়ে যেতে বাধ্য করেছে। জনগণ ভোট দিয়েছে কিন্তু আপনারা জনগণের রায় মানছেন না। জনগণ যদি সঙ্গবদ্ধ হয়ে ক্ষেপে ওঠে তাহলে আপনাদের পরিনতি খারাপ হবে।

সভায় জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জামায়াত মনোনীত জিয়ানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিম সাঈদী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৯   ৮২ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ