ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি

লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


লালমোহনে এসিল্যান্ড পরিচয়ে প্রতারক চক্রের টাকা দাবি

ভোলা: লালমোহন উপজেলায় জেলা প্রশাসকের রেফারেন্স ব্যবহার করে এবং সহকারী কমিশনার (ভূমি)-এর পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ মানুষ ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক ।

শনিবার( ১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সতর্কবার্তায় সহকারী কমিশনার (ভূমি) জানান, ০১৬২৪৯৮২০৬১ নম্বর থেকে ফোন করে প্রতারক চক্রের সদস্যরা জেলা প্রশাসকের রেফারেন্স দিয়ে নিজেদের সহকারী কমিশনার (ভূমি) পরিচয় প্রদান করছে এবং লালমোহন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ দাবি করছে।

তিনি বলেন, বিষয়টি একজন সংবাদকর্মীর মাধ্যমে তার নজরে এসেছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাটাঘাটি করে জানা যায় এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় এ কার্যক্রমটি চালিয়ে আসছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক আরও বলেন, সরকারি কর্মকর্তা বা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনো ফোনকল বা অর্থ দাবির ঘটনা ঘটলে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে লালমোহনবাসীকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার এবং সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৯   ৮০ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ