ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

খুলনা: পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশু কে ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ২৪ জুন বুধবার দুপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লক্ষমাত্রা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। মেডিকেল অফিসার ডাঃ তানভীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম ও প্রধান সহকারী দেবব্রত মন্ডল। সভায় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য বিভাগের চলমান একটি কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আগামী, ২৮ জুন উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ২৪১ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

কোন শিশু যাতে বাদ না যায় এজন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা জানান। একই সাথে তিনি বলেন দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, শিশু মৃত্যু রোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:১৮:২২   ৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা
● পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
● ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ
● টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
● ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ



আর্কাইভ