ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা • কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ • চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা • মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা • কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের • সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন • নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু • বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে • ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বিধবা বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম

পাইকগাছায় বিধবা বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 পাইকগাছায় বিধবা বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম

খুলনা: পাইকগাছায় দুর্বৃত্তরা সুমিত্রা ঘোষ (৭০) নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করেছে। মঙ্গলবার রাতে নিজ বসতবাড়িতে বর্বরোচিত হামলার এ ঘটনা ঘটে। আহত সুমিত্রা কে মুমূর্ষু অবস্থায় খুলনায় চিকিৎসাধীন রয়েছে। তিনি উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত রঞ্জন ঘোষের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ জুন মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সুমিত্রার উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মুমূর্ষু অবস্থায় স্বজনরা দ্রুত তাকে তালা হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। আহতের বড় ছেলে নারায়ন ঘোষ জানান, হামলায় তার মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং মাথার ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরপর এসব ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম কিবরিয়া বলেন থানা এবং ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২১:৪৫   ১১৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা
● মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা
● কয়রায় নারী কৃষকদের স্বাবলম্বী করতে নতুন জলবায়ু প্রকল্প চালু
● ভেড়ামারায় পদ্মার বালু উত্তোলন ঘিরে প্রশ্ন, ফেরত মেলেনি জামানত
● ঘড়িলাল বাজারে হামলার ঘটনায় নাম জড়ানো নিয়ে বিএনপি নেতা টুটুলের সংবাদ সম্মেলন



আর্কাইভ