ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ভূঞাপুরে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ দুমকি বিপুল ইয়াবা-নগদ অর্থসহ আটক ১ দোহারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা চাটমোহরে আইন শৃঙ্খলা কমিটির সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
কুড়িগ্রাম: উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF)-এর আর্থিক সহায়তায় ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি.এম আরিফ। নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী)-এর নির্বাহী প‌রিচালক ফরিদা ইয়াসমীনের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, সমাজ সেবা কর্মকর্তা লূৎফর রহমান, নারী সংগঠ‌নের প্রশাস‌নিক কর্মকর্তা আল ইমরান, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী প্রমুখ।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, কুড়িগ্রামসহ দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নারী ২০০৬ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:২১   ৩ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন
উলিপুরে পূবালী ব্যাংক পিএলসির সি আর এম বুথের উদ্বোধন
পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি ১৪ লাখ টাকা বাজেট ঘোষণা



আর্কাইভ