ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলের জালে ৮ কেজির ‘লম্বু পোয়া’ মাছ, বিক্রি হলো ৫০ হাজারে

জেলের জালে ৮ কেজির ‘লম্বু পোয়া’ মাছ, বিক্রি হলো ৫০ হাজারে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


 জেলের জালে ৮ কেজির ‘লম্বু পোয়া’ মাছ, বিক্রি হলো ৫০ হাজারে

পটুয়াখালী: কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে এটি ‘লম্বু পোয়া’ নামেও পরিচিত। রোববার, ৫ জুলাই সকালে আলীপুর মৎস্য বন্দরের একটি আড়তে নিলামের মাধ্যমে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, শনিবার রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান রহিম মাঝি নামে এক জেলে। এ সময় অন্য মাছের সঙ্গে তার জালে এই মাছটি ধরা পড়ে। পরে রোববার দুপুরে মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলাম ডাক শুরু হয়। সেখানে ‘কুয়াকাটা ফ্রেশ ফিশ’-এর স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মণ আড়াই লাখ টাকা দরে, কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকা হিসাবে মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।জেলে রহিম মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে প্রথমবারেই এত দামি মাছ পেয়েছি। এতে আমাদের লোকসান কেটে যাবে।

ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়া মাছের পটকা বা ‘সুইম ব্লাডার’ অত্যন্ত মূল্যবান হওয়ায় আন্তর্জাতিক বাজারে এই মাছের দর অনেক বেশি থাকে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই প্রজাতির মাছের ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। এর পটকা দিয়ে বিশেষ ধরনের সুতা তৈরি হয় বলে অনেকেই একে সাগরের কালো সোনা বলে থাকেন। নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে উপকূলের মৎস্য খাতের জন্য একটি সুখবর।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৩৫   ১১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ