ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় মামলা

উলিপুরে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় মামলা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


উলিপুরে  মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় মামলা
কুড়িগ্রাম: উলিপুরে এক মাদ্রাসার শিক্ষার্থীকে রাতভর ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য রোববার (৫ জুলাই) কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেছে উলিপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার কাজির মসজিদ সংলগ্ন নুরানী ও হাফিজিয়া মাদরাসায়।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজার এলাকার আনু মিয়ার ছেলে রাকিব (১৯) নামে এক যুবক পাশ^বর্তী দলদলিয়া ইউনিয়নের মহিলা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে (১৭) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল । গত ৩০ জুন বিকালে রাকিব ওই শিক্ষার্থীকে স্থানীয় কাজির মসজিদ সংলগ্ন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় আসতে বলে । এরপর ওই শিক্ষার্থী সেখানে গেলে মাদ্রাসার একটি শ্রেণি কক্ষে উভয় গল্পে করেন । এ সময় ওই যুবক মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক সহিদুল ইসলাম (৪০) এর সাথে শিক্ষার্থীর পরিচয় করিয়ে দেন এবং সেখানেই অবস্থান করেন।

পরবর্তীতে রাত গভীর হলে ওই শিক্ষক রাকিবকে শ্রেণি কক্ষেই ঘুমাতে বলে শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে যান। এরপর অফিস কক্ষের দরজা বন্ধ করে শিক্ষক শিক্ষার্থীকে চর থাপ্পর মেরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীর আত্মচিৎকারে রাকিব এসে দরজা খুলতে বললে শিক্ষক রাকিবের কাছে শিক্ষার্থীকে সেখানেই রেখে চলে যান। ওই শিক্ষার্থী শিক্ষক কর্তৃক তাকে ধর্ষন চেষ্টার কথা রাকিবকে জানালে সে তাকে শান্তনা দেন। এ সময় রাকিব ওই শিক্ষার্থীকে বিবাহ করার আশ্বাস দিয়ে রাতভর একাধিকবার ধর্ষন করেন।

পরদিন সকালে রাকিব ও শিক্ষক সহিদুল মাদ্রাসা থেকে ওই শিক্ষার্থীকে তার বাড়িতে পাঠিয়ে দেন। শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে স্বজনদের জানান। এরপর স্থানীয় মাতাব্বরা ওই শিক্ষকের পক্ষ হয়ে বিষয়টি ধামাচাপা দিতে শিক্ষার্থীর পরিবারকে চাপ দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন। পরে এ ঘটনায় শিক্ষার্থীর নানা মকবুল হোসেন বাদি হয়ে রবিবার (৪ জুলাই) রাতে রাকিব ও শিক্ষক সহিদুল ইসলামের নামে উলিপুর থানায় মামলা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা করার জন্য রোববার কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তার জোড় চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২৫:০৩   ১২২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা
● উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি
● পীরগঞ্জের চেরকুঘাট ব্রিজ উদ্বোধন, তিন বছরে কাঁচা রাস্তা দূর করার লক্ষ্য



আর্কাইভ