ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

আড়াইহাজারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


আড়াইহাজারে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মো. অলিউল্লাহ মিয়া (২৮) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জুলাই) বিকেলে আড়াইহাজারের জাঙ্গালিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় নিজের অটোরিকশাটি নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অলিউল্লাহ।
এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে তার সন্ধান চালাচ্ছিলেন। বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও অলিউল্লাহর পরিবারকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অলিউল্লাহর বলে শনাক্ত করেন।
আড়াইহাজার থানার পরিদর্শক (ওসি) সবজেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হারুনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এবং গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:১৮:৫৮   ১০৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ