ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


 নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

ভোলা: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘লালমোহন উপজেলা প্রশাসন’এবং ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’-এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার-এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু হাছনাইন, সমাজসেবা অফিসার মোঃ মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী গ্রাম হলো দেশের প্রাণ। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হবে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।

আলোচনা সভা শেষে, বিভিন্ন উদ্যোক্তা ৮জন সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ, ৬০ জন সদস্যদের মধ্যে আমড়া, লেবু ও পেয়ারা ফলের চারা বিতরণ, সদস্যদের প্রশিক্ষণ এবং বিআরডিবি অফিসের শ্রেষ্ঠ ম্যানেজার ও শ্রেষ্ঠ মাঠ সংগঠকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৩৩   ৭০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ