ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত হরিদাস সম্পর্কে কী জানা যাচ্ছে? আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী? দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার কাঁঠালিয়ায় জমজ দুই ভাইয়ের কৃতিত্ব ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

সুজানগরে সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


 সুজানগরে সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

পাবনা: ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় পাবনার সুজানগর উপজেলায় সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সুজানগর পাবনার বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা-০২ আসনের সংসদ সদস্য এ. কে. এম সেলিম রেজা হাবিব।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উদ্বোধনকালে থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন ও বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষ করে তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সুবিধা গ্রহণ করতে পারবেন।কেন্দ্রে থাকবে আধুনিক ডিজিটাল ল্যাব, সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ, স্টার্ট-আপ জোন এবং প্লাগ অ্যান্ড প্লে জোন। স্টার্ট-আপ জোনে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসসহ একসঙ্গে অন্তত ২০ জন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারের কাজ করার সুবিধা থাকবে।এর ফলে উপজেলা পর্যায়ে তরুণরা প্রশিক্ষণের পাশাপাশি ওয়ার্কিং স্পেস সুবিধা পাবে, যা নতুন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে এবং তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে। এছাড়াও এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৭   ৩৬ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক বাবু গ্রেফতার
রাজশাহীতে বেড়েছে পদ্মার পানি, বিপাকে মানুষ
চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’:সারজিস আলম
নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার



আর্কাইভ