ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ • গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ • টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু • বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা • ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর • পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ, ৮ বছর ধরে ভাড়া ঘরে ধুঁকছে ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ, ৮ বছর ধরে ভাড়া ঘরে ধুঁকছে ডাকসেবা


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ, ৮ বছর ধরে ভাড়া ঘরে ধুঁকছে ডাকসেবা

পিরোজপুর: কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভবনটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। কবে নাগাদ এই নির্মাণকাজ শেষ হবে এবং কবে নাগাদ নিজস্ব ভবনে ডাকসেবা চালু হবে, তা নিয়ে স্থানীয় গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে কাজ বন্ধ থাকার কারণ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পোস্ট অফিসের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে কোনোমতে পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘ ৮ বছর ধরে এই সংকীর্ণ ও জরাজীর্ণ জায়গায় অফিস পরিচালনা করতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

পর্যাপ্ত জায়গা না থাকায় গুরুত্বপূর্ণ আসবাবপত্র, নথিপত্র এবং সরকারি ফাইলপত্র সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে অবহেলা ও অযত্নের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আধুনিক ও নিজস্ব ভবন না থাকায় উপজেলার সামগ্রিক ডাক সেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণেও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
ডাক বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই কাজ সম্পন্ন করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ সময় পার হলেও আর কোনো অগ্রগতি হয়নি। এতে ভবন নির্মাণ সম্পন্ন হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পোস্টমাস্টার পারভেজ হাওলাদার বলেন, ভাড়া করা ছোট দুটি কক্ষে স্থান সংকুলান না হওয়ায় আমাদের দাপ্তরিক কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল রাখার মতো নিরাপদ জায়গা নেই। আধুনিক ভবন না থাকায় ডিজিটাল ডাকসেবা প্রদানও ব্যাহত হচ্ছে। নতুন ভবনের কাজ দ্রুত শেষ না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাতিষ্ঠানিক ক্ষতি হয়ে যেতে পারে।
নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ জালাল হোসেন বলেন, আমাদের কাজের কোনো গাফিলতি নেই। ডিপার্টমেন্টের কিছু অভ্যন্তরীণ ও কারিগরি জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রাখতে হয়েছে। সমস্যাগুলোর সমাধান হলে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করতে পারব।
এ ব্যাপারে বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মোঃ মোশারফ হোসেন বলেন, নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি আমরা অবগত আছি। আমরা সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রুত কাজ চালুর চেষ্টা চলছে।
উপজেলার এই গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠানের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পোস্ট অফিসের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজ এভাবে ঝুলিয়ে রাখা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি বিষয়টি সংশ্লিষ্ট ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করেছি।যাতে দ্রুততম সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে এবং জনগণের ভোগান্তি দূর হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১২   ১৭৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর
● বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১
● আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক
● লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত
● প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ



আর্কাইভ