ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে যুবককে ৬ মাসের কারাদণ্ড

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে যুবককে ৬ মাসের কারাদণ্ড


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


 পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে যুবককে ৬ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও: ১০ শ্রেনির স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে জুবায়ের রহমান জয় নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, উপজেলার মাঝখুরিয়া গ্রামের জুরায়ের রহমান জয় নামে এক যুবক কোষামন্ডলপাড়া গ্রামের ১০ শ্রেনির এক ছাত্রীকে বিয়ে করা উদ্দেশ্যে সোমবার সকালে ঐ ছাত্রীর বাড়িতে অবস্থান নেয়। ঐ ছাত্রী বয়স কম হওয়ায় বিকালে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। রাতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং জুবায়েরসহ রুহুল আমিন নামে আরো এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুবায়েরকে জেল জরিমানা প্রদান করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় রুহুল আমিনকে। মঙ্গলবার বিকালে জুবায়েরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী নাবালিকাকে বিয়ে করার চেষ্টার আপরাধে একজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অন্য জনকে । জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:৪২   ১০০ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা
● উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি
● পীরগঞ্জের চেরকুঘাট ব্রিজ উদ্বোধন, তিন বছরে কাঁচা রাস্তা দূর করার লক্ষ্য



আর্কাইভ