ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর, লুটপাট

লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর, লুটপাট


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬


লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর, লুটপাট

ভোলা: লালমোহন উপজেলার গজারিয়া পূর্ব বাজারে বাজারের ভিটি (জমি) বিরোধকে কেন্দ্র করে একটি ভাড়াটিয়া হোটেলে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর দাবি, তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গজারিয়া পূর্ব বাজার এলাকার ‘মায়ের দোয়া’ হোটেলে এ ঘটনা ঘটে। হোটেল মালিক হানিফ সরদার অভিযোগ করেন, তিনি গত তিন বছর ধরে ওই স্থানে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। ঘরের মালিক সুরেশ চন্দ্র রবি দাসের সঙ্গে পাশ্ববর্তী ফুলবাগিচা গ্রামের মো. আজিজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে তাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল।

তার অভিযোগ, শুক্রবার সকালে মো. আজিজ কয়েকজনকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে হোটেলে হামলা চালান। এ সময় দোকানের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়, রান্না করা খাবার নষ্ট করা হয় এবং ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যাওয়া হয়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী।

ঘরের মালিক সুরেশ চন্দ্র রবি দাস বলেন, ঘরটি তার মালিকানাধীন এবং সেখানে হানিফ সরদার ভাড়ায় ব্যবসা করছেন। জমি নিয়ে তার সঙ্গে মো. আজিজের বিরোধ থাকলেও ভাড়াটিয়া ব্যবসায়ীর ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. আজিজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৫   ৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ