ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে এনপিআই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রজেক্ট মেলা ও পুরস্কার বিতরণ

সিংগাইরে এনপিআই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রজেক্ট মেলা ও পুরস্কার বিতরণ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬


 সিংগাইরে এনপিআই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রজেক্ট মেলা ও পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ: এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনপিআইইউবি) মানিকগঞ্জের সিংগাইর শাখার শিক্ষার্থীদের প্রজেক্ট মেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ জুলাই) সকাল ১১ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত (এনপিআইইউবি) সিংগাইর শাখার ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের রোবোটিক্স ক্লাব আয়োজিত প্রদর্শনী মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন রোবট সার্কিট এবং উদ্ভাবনী প্রযুক্তিগত ১৩টি প্রজেক্ট ফেয়ার বা মডেল প্রদর্শনী আয়োজন করেন।

পরে ১৩টি প্রজেক্টের মধ্যে থেকে ৩টি প্রজেক্ট বিজয়ী ঘোষনা করেন। এ উপলক্ষে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ সিংগাইর শাখার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় (ইইই)লেকচারার মো.সালমান রহমানের সঞ্চালনায় (ইইই)বিভাগীয় প্রধান মো.সাজ্জাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ট্রাস্টি বোর্ড এনপিআইইউবি চেয়ারম্যান শামসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন,এফএমএ সালাম, ট্রেজারার বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ফরমুজুল হক, রেজিস্ট্রার মো.ফারুক হোসেন,প্রকৌশলী তরিকুল,ফেবার ক্যাস্টেল পৃষ্ঠপোষক পুস্পিতা রানি ঘোষ,কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান (এনপিআইইউবি) কার্তিক চন্দ্র মন্ডল প্রমুখ। আলোচনা শেষে চ্যাম্পিয়ন সোল এগ্রো বায়োটেক, প্রথম রানার আপ ইউনিবাস লাইভ ও ২য় রানার আপ ভোল্টেস ওয়ারিয়র্স প্রজেক্টের টিম লিডার হাতে অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪৯   ১০০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ