ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ

এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ

ময়মনসিংহ-২: (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহকে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বিএনপির এক কর্মী। এ-সংক্রান্ত একটি ভিডিও গত বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভিডিওতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা সোহরাব হোসেনকে সংসদ সদস্যের বিরুদ্ধে গালাগাল করতে এবং তাঁকে গুরুতর শারীরিক ক্ষতির হুমকি দিতে দেখা যায়।

এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ফয়েজী শনিবার বেলা তিনটার দিকে কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

হুমকির বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ। তারা এলাকায় অস্থিরতা সৃষ্টি ও সংঘাত বাধানোর চেষ্টা করছে। তবে এ ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে আতঙ্কিত নন বলেও জানান। তাঁর ভাষ্য, জীবন-মৃত্যু আল্লাহর হাতে। কিন্তু এ ধরনের ঘটনা সামাজিক পরিবেশ নষ্ট করে। উসকানি দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করা হচ্ছে। ভিডিওর বক্তব্য অনুযায়ী, হুমকিদাতা বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের লোক।

সংসদ সদস্যকে হুমকির বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নন; সর্বোচ্চ একজন সমর্থক হতে পারেন। বিষয়টি জানার পরই তিনি ভিডিওটি মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন এবং এমন আচরণ বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন।

তিনি বলেন, “এটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে বলে আমার ধারণা। আমি এ ধরনের আচরণ সমর্থন করি না। যে কেউ হতে পারে, আমার শত্রুও হতে পারে; তার ব্যাপারে এমন কথা কেন বলবে? ভিডিও না মুছে ফেললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিডিওটি পুলিশের নজরে এসেছে জানিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর (পিএস) সঙ্গে কথা হয়েছে। তাঁদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৩৬:৩৮   ১৫১ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ