ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী বিক্রেতা গ্রেফতার

ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী বিক্রেতা গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


 ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী বিক্রেতা গ্রেফতার
‎কুষ্টিয়া: ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ রেশমা খাতুন (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার গনি শাহ মাজারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত রেশমা খাতুন গোলাপনগর (মেথরপাড়া) এলাকার মৃত ভেজালের স্ত্রী এবং মৃত প্রান আলীর মেয়ে। তিনি স্থানীয় জবলুর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহের আলীর তত্ত্বাবধানে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় গোলাপনগর গনি শাহ মাজারের সামনে অভিযান চালিয়ে রেশমা খাতুনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পাশাপাশি গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৬, তারিখ: ২৯/০৭/২০২৬। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১০:৩৬   ৭ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী বিক্রেতা গ্রেফতার
ভেড়ামারায় অবৈধ মাটি কাটায় ধ্বংস গ্রামীণ সড়ক
ভেড়ামারায় মৎস্য আইনে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদ,আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র
রেলওয়ের সরকারি জমিতে অবৈধ মাটি কাটার মহোৎসব,ঝুঁকিতে হার্ডিং ব্রিজের



আর্কাইভ