ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রেসক্লাবের সাধারন সম্পাদককে নিয়ে অপপ্রচার, সাংবাদিকদের নিন্দা

প্রেসক্লাবের সাধারন সম্পাদককে নিয়ে অপপ্রচার, সাংবাদিকদের নিন্দা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


 প্রেসক্লাবের সাধারন সম্পাদককে নিয়ে অপপ্রচার, সাংবাদিকদের নিন্দা
ভোলা: চরফ্যাসনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুর্তজা আলী নামের একটি ফেইসবুক আইডি থেকে চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদককে জড়িয়ে একটি বিভ্রান্তকর পোষ্ট করা হয় যা সাংবাদিকদের দৃষ্টি গোচর হয়েছে। ওই পোষ্টে মুর্তজা আলী নামের জৈনক ব্যাক্তি দাবী করে বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে যে মামলায় জামিনামঞ্জুর করা হয়েছে তা তার ইন্দেনে হয়েছে।

তার জামিনামঞ্জু কে কেন্দ্র করে চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদারকে জড়িয়ে ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থ করার উদ্দেশ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন। ওই পোষ্টটি চরফ্যাসন প্রেসক্লাবের সাংবাদিকদের নজরে এলে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিকদের মাঝে।
চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার জানান, আমার বিরুদ্ধে মুর্তজা আলী ফেসবুকে নৈতিকতার ভাষণ দিলেও, তার বিরুদ্ধে অতীতে চরফ্যাসন উপজেলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট, চাঁদা আদায় এবং বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগের আলোকে বিভিন্ন সময়ে তা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং স্থানীয় ভাবে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে।
আমার জানামতে, এর মধ্যে এতিমখানা মোড় এলাকায় অবস্থিত আবুর দুটি ফ্যাক্টরি দখল, বিপুল পরিমাণ মালামাল লুটপাট, ব্যাংক চেকের মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় অভিযোগও জনসমক্ষে এসেছে। এসব অভিযোগের সত্যতা নির্ধারণ সংশিষ্ট কর্তৃপক্ষের বিষয় তবে এমন অভিযোগের মুখোমুখি থাকা অবস্থায় অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক ।
তিনি আরো বলেন,আমাদের মানবিক, নীতিবান ও আদর্শবান নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজ মুর্তজা আলী উপলব্ধি করেন যে, চরফ্যাসনে আগের মতো কর্মকা- পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। এরপর তিনি ইতালিতে চলে যান। বর্তমানে বিদেশে অবস্থান করে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করে চলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমি স্পষ্টভাবে বলতে চাই, গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সম্মানহানির চেষ্টা একটি দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় কাজ। তাই আপনাকে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচার থেকে অবিলম্বে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৪   ১১৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ