ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও মহিলাদের নামাজের স্থান উদ্বোধন

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও মহিলাদের নামাজের স্থান উদ্বোধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও মহিলাদের নামাজের স্থান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলা পরিষদে সেবাপ্রার্থীদের জন্য আরও মানবিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ কর্নার এবং মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুটি সেবামূলক উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
জানা যায়, উপজেলা পরিষদে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের উদ্যোগে জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে শিশু সন্তানসহ আগত মায়েদের জন্য নিরিবিলি ও নিরাপদ পরিবেশে শিশুকে দুধ পান করানোর ব্যবস্থা এবং নারী সেবাপ্রার্থীদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করা হয়েছে।এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং জনসেবাকে আরও সংবেদনশীল ও আধুনিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) খালেদ বিন মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “জনসেবাকে আরও মানবিক ও নাগরিকবান্ধব করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি দপ্তরে আগত নারী ও শিশুদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নবীনগর উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।”
তিনি আরও বলেন, সেবাপ্রার্থীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে উপস্থিত অতিথি ও সেবাপ্রার্থীরা স্বাগত জানিয়ে বলেন, মাতৃদুগ্ধ কর্নার ও মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান চালু হওয়ায় উপজেলা পরিষদে আগত নারীরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা গ্রহণ করতে পারবেন।###

বাংলাদেশ সময়: ২০:৩৪:০৩   ৪৫৪ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ