ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর: কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার বাশরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই খাইরুল হাসান ও সঙ্গীয় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বাশরী গ্রামের রাকিব হাওলাদারের ছেলে মোঃ তারেক (২৪) এবং একই এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে খাইরুল তালুকদার (৩১)-কে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, “এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়। মাদক সমাজকে ধ্বংস করছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হলে যুবসমাজ রক্ষা পাবে। আমরা চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।
অভিযানের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কাউখালী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২৫:৩০   ৬০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি
দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী
কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু
পিবিআই তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, বাদী গ্রেপ্তার



আর্কাইভ