ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা • নবীনগর পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিরোধ, মুখোমুখি দুই পক্ষ • চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন • আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন • সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী • মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী • নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা • চরফ্যাসনে সারের কৃত্রিম সংকট, পাচার হচ্ছে মিয়ানমারে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা

দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


 দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা

ঢাকা: দোহার উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট ) বেলা ১১ টায় উপজেলার জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-১(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।”
এর আগে অনুষ্ঠান উদ্বোধনে কোরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন ও যথাযথ সম্মান প্রদর্শন করে প্রতিনিধি সভার আনুষ্ঠানিকতা শেষ করেন প্রধান অতিথি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের। দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, কেন্দ্রীয় জাসাস এর সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা,উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল আলম বেপারি, সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী ও মাহাবুবুর রহমান পান্নু, হাবিবুর রহমান চুন্নু, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, সাবেক ঢাকা জেলা যুবদলের যুগ্ন- আহবায়ক তানভীর আহমেদ সানু মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছিয়ার রহমান বাচ্চু খান ও জিএস সেন্টু ভুইয়া, ঢাকা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ইউনুস খান প্রমুখ।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৪   ১২৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা
● আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
● সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী
● ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল
● দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান



আর্কাইভ