ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলো শতাধিক মানুষ

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলো শতাধিক মানুষ


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলো শতাধিক মানুষ

খুলনা: কয়রা উপজেলায় দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা নেন।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত ক্যাম্পে চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

ক্যাম্পে অংশ নিয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, অর্থের অভাবে অনেক দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাঁদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘লুটপাটে নয়, উন্নয়নের মাঝে আমাকে পাবেন।’ তিনি জানান, কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য আরও চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারিনি, কিন্তু আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। আপনাদের ছেড়ে যাব না—এ কথা আগেও বলেছি, এখনো বলছি।’

ক্যাম্পের সভাপতিত্ব করেন দেবাশীষ রায় ঝলক। অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান এবং জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৪:৩২   ৮৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা
● পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
● ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ
● টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
● ষড়যন্ত্রের প্রতিবাদে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ



আর্কাইভ