ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার

তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


 তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার

ময়মনসিংহ: তারাকান্দায় নিখোঁজের ২ দিন পর বদরুন্নাহার সীমা নামে এক এসএসসি শিক্ষার্থীর বুধবার পুকুর থেকে লাশ উদ্ধার হয়েছে। নিহত বদরুন্নাহার সীমা তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই (পশ্চিমপাড়া) গ্রামের মুকুল মিয়ার মেয়ে এবং এসএসসি শিক্ষার্থী ছিলেন। তিনি গত দুই দিন আগে নিখোঁজ হন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে পঙ্গুয়াই পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরে লোকজন তার লাশ দেখতে পান। বিষয়টি জনমনে রহস্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

তারাকান্দা থানার ওসি আঃ রাশিদ বলেন, সীমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার দুইদিন পর তার লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় সব ধরনের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫০:৫২   ১০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক রবিন গ্রেপ্তার
● দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
● ৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
● নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
● ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার



আর্কাইভ