ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী

ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬


ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী
নীলফামারী: ডিমলায় জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার ও রাজনৈতিক নেতাকর্মীরা। সাঁকো পার হওয়ার সময় হঠাৎ এর একাংশ ভেঙে নদীতে পড়ে যান এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর ব্রিজটি পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে ব্রিজ না থাকার কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা সেখানে নিজের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। আজকে সংসদ সদস্য আব্দুর সাত্তার তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যান। তিনি সাঁকোতে ওঠার পর হঠাৎ এর একাংশ ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে আহত হন।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি জানান, ব্রিজটি স্থানীয়রা নিজের অর্থায়নে তৈরি করেছেন। এমপি সেটাই দেখতে যান। ব্রিজটিতে এমপি মহোদয়ের সঙ্গে অনেকে উঠেছিল। হঠাৎ ব্রিজটি ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যায়।

এবিষয় সংসদ সদস্য আমির আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেছে। আমি এবং আমার সঙ্গে নেতাকর্মীরা মিলে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর এর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন পড়ে গিয়ে তাদের জামা কাপড় ছিড়ে গেছে এবং দুইজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৮   ৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
● দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন
● পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড
● মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ
● উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল



আর্কাইভ