ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএমডিএর নির্বাহী পরিচালক পদে যোগ দিলেন প্রকৌশলী জাহাঙ্গীর

বিএমডিএর নির্বাহী পরিচালক পদে যোগ দিলেন প্রকৌশলী জাহাঙ্গীর


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬


বিএমডিএর নির্বাহী পরিচালক পদে যোগ দিলেন প্রকৌশলী জাহাঙ্গীর
রাজশাহী : বিএমডিএর নির্বাহী পরিচালক পদে যোগ দিলেন প্রকৌশলী জাহাঙ্গীর, প্রতিষ্ঠানটিতে প্রাণ ফিরে পাবার প্রত্যাশ কর্মরতদের । বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রতিষ্ঠানটির সেচ বিভাগের সাবেক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম খান। এক বছরের জন্য নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।

বিএনপি প্রথম সরকার গঠনের পর বিএমডিএর নির্বাহী পরিচালক পদে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর সময় গতিশীল ছিলো বিএমডিএর বিভিন্ন কার্যক্রম। আওয়ামী লীগ সরকার গঠনের পর নির্বাহী পরিচালক পদ থেকে আসাদুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে এই পদে সরকারের অতিরিক্ত সচিব পদের কর্মকর্তারা নিয়োগ পেতেন। নির্দিষ্ট সময়ের জন্য সরকারের অতিরিক্ত সচিবরা নির্বাহী পরিচালক পদে যোগ দেওয়ায় বিএমডিএর বিভিন্ন কার্যক্রমের গতি কমে যায়। এ কারণে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিলো বিএমডিএর নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে নির্বাহী পরিচালক পদে কাউকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হোক। তাহলে বিএমডিএ প্রাণ ফিরে পাবে, গতি বাড়বে বিভিন্ন প্রকল্পে।

ফলে দীর্ঘদিন পর বিএমডিএর কর্মকর্তা কর্মচারীদের দাবি পূরণ হয়েছে। বিএনপি সরকার বিএমডিএর সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সেচ বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম খানকে এক বছরের জন্য নির্বাহী পরিচালক পদে নিয়োগ দিয়েছে। তাঁর যোগদানের খবরে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্তোষ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিএমডিএতে কর্মরত প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যাশা, জাহাঙ্গীর আলম খানের দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সেচ, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও টেকসই অবকাঠামো উন্নয়নে বিএমডিএর কার্যক্রম আরও গতিশীল হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:১৮:০৬   ৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান
● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ



আর্কাইভ