ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ

চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬


চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
পাবনা: চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কুকুরটি নিজের বাড়ির পোষা কুকুর ছিল বলে দাবি ওই গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিকের। আর অভিযুক্ত নাঈম হোসেন একই গ্রামের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক জানান, সকালে আমি বাড়িতে ছিলাম না। মাঠে কাজে ছিলাম। কাজ থেকে বাড়িতে আসার পর দেখি আমার কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। পরে আমার মায়ের কাছে শুনতে পারি নাইম ধারালো অস্ত্র (শাবল) দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। কি কারনে মেরেছে জানিনা।
তিনি আরো জানান, আমার খুব শখের পোষা কুকুর ছিল। ঘটনার পর বিষয়টি আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং থানা পুলিশকে জানাই। থানায় অভিযোগ দিচ্ছি। আমি আমার কুকুর হত্যার বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নাঈম হোসেন বলেন, ওই কুকুরটা গতকাল বৃহস্পতিবার আমার কয়েকটা ছাগলকে কামড়িয়েছে। এছাড়াও বাড়ির আশেপাশে অনেকের ছাগল এবং মুরগিকে কামড়াইছে। ওই কুকুরটির কারণে ছাগল মুরগি লালন পালন করা
যাচ্ছে না। তাই অতিষ্ঠ হয়ে আজকে শাবল দিয়ে কুকুরটিকে মেরে ফেলেছি। আরো দুইটা কুকুর আছে, ওই দুইটাকেও মেরে ফেলবো। তাদের যদি পোষা কুকুর হয় তাহলে বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল। তাদের কুকুরের কারণে অন্য মানুষের ক্ষতি হবে এটা তো মেনে নেয়া যায় না। আপনারা এলাকায় এসে খোঁজখবর নিলে সব বুঝতে পারবেন।
বিষয়ে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে অফিসে নিয়ে এসে ময়নাতদন্ত সম্পন্ন করেছি। ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পাঁজরে আঘাত করায় তার ফুসফুসে জখম লেগে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সকালে ঘটনাটি মৌখিকভাবে জানার পর আমি প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর মামলার রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:১৬   ৭৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান
● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ



আর্কাইভ