ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগরের তাঁতীবন্দে আলোচনা সভা বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহনে বেগম খালেদা জিয়ার ৮২ তম জম্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ কালীগঞ্জে ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহবধূ নিহত, আহত ২ কাঁঠালিয়ায় ফেজবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগরের তাঁতীবন্দে আলোচনা সভা

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগরের তাঁতীবন্দে আলোচনা সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬


 খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগরের তাঁতীবন্দে আলোচনা সভা

পাবনা: বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তাঁতীবন্দ ইউনিয়নের হুদারপাড়ায় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাকিবিল্লাহ সরদারের সভাপতিত্বে ও প্রভাষক আরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তব্য দেন তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা শহীদুর রহমান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল।

অন্যদের মাঝে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক বাদশাহ, বিএনপি নেতা মুক্তার হোসেন মোল্লা, কাজী আসাদউদ্দৌলা আরশু, মীর মকবুল হোসেন মুকুল, আলামিন মুন্সি, লোকমান হোসেন, রফিকুল ইসলাম শেখ প্রমুখ। আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার জীবনের স্মৃতিময় জীবনী তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন সরদার বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ত্যাগ ও গনতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম আজও কোটি মানুষের হৃদয়ের বেঁচে আছেন। মরহুম বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

মরহমা বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি। যার কারনে আওয়ামী সরকার তাকে দীর্যদিন কারাগারে রেখে নির্যতন করেছেন। নিজের সুখ শান্তি নয় সব সময় দেশের মানুষের সুখের কথা চিন্তা করেছেন তিনি। এখন নির্বাচনের মাধ্যামে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছেন। কিন্তু তিনি দুনিয়াতে নেই। তার জন্য সকলের কাছে দোয়া চান বাবুল হোসেন সরদার ।
এছাড়াও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্য হায়াত কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি। পরে মরহমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৫০   ৪ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগরের তাঁতীবন্দে আলোচনা সভা
রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট
প্যারোলে মুক্তি পেয়ে সাবেক এমপি পুত্র মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল, পরিবারের জন্য চাইলেন ক্ষমা
চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
সুজানগর পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামাল বিশ্বাসের উঠান বৈঠক



আর্কাইভ