ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯ মামলা ফরিদপুরে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন আমতলীতে স্কুল শিক্ষার্থী জাভেদ ইমনের খুনিদের বিচারের দাবী কয়রায় ৬০০ বছরের ইতিহাসের নীরব সাক্ষী মসজিদকুঁড় মসজিদ পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাবনা:“ রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আলমগীর হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ জাকির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সদস্য সচিব রিয়াজ মন্ডল,মৎস্য চাষী রহমত আলী শেখ, হাবিবুর রহমান মাস্টার ও হাবিবুর রহমান প্রিন্স প্রমুখ।

মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মৎস্য উৎপাদন এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন এছাড়া দেশের জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মাছ উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের মাছ চাষ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব মৎস্যচাষের ওপর গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আইন মেনে মাছ আহরণ এবং জলাশয়ের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাছের রেণু উৎপাদনকারী হিসেবে তাঁতীবন্দ গ্রামের রহমত আলী শেখ, উপজেলার শ্রেষ্ঠ মাছের পোনা উৎপাদনকারী হিসেবে পৌরসভার ভবানীপুর এলাকার হাবিবুর রহমান প্রিন্স ও তেলাপিয়া মাছ উৎপাদনে উপজেলার শ্রেষ্ঠ হিসেবে দুলাই এলাকার হাবিবুর রহমান মাস্টারকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় মৎস্যচাষ ও মৎস্যসম্পদ উন্নয়নে অবদান রাখায় সংশ্লিষ্টদের উৎসাহিত করা হয়।

সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী দিনে শ্রেষ্ঠ মাছের রেণু উৎপাদনকারী হিসেবে রহমত আলী শেখের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৭   ৮ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে মামলা
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগরের তাঁতীবন্দে আলোচনা সভা
রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট



আর্কাইভ