ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল

এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


 এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব। গত রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এ প্রস্তাব উত্থাপন করেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী এ কমিটিতে পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব সভাপতি পদে দায়িত্ব পালনের পাশাপাশি পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে থাকবেন। সংসদীয় এ স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং সরকারের কর্মকা-ে সংসদীয় নজরদারি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মূলত দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং সমবায় খাতের মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা নিশ্চিত করতে কাজ করবে। উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পান ৭৭ হাজার ২৪২ ভোট। পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামের কৃতি সন্তান , সেলিম রেজা হাবিব ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন। এরপর পাবনা আমিন উদ্দিন কলেজ থেকে এলএলবি অর্জন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। ১৯৯০ সালে প্রথমবার ভোটের মাধ্যমে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১/১১ এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি বহুবার জেলে ভুগেছেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন।দলীয় নেতাকর্মীসহ পাবনা-২ নির্বাচনী এলাকার জনসাধারণ জানান , বিপুল ভোটে জয়ী হয়ে সেলিম রেজা হাবিব তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে¡ স্থান দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে। এলাকার সর্বস্তরের মানুষ ও দলের নেতাকর্মীরা তৃণমূল থেকে উঠে আসা জ্যেষ্ঠ ও জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে মনোনীত করায় সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।অভিজ্ঞ এই রাজনীতিকের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এই সংসদীয় কমিটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও এলাকার জনগণ।তাঁর নেতৃত্বে গঠিত কমিটি স্থানীয় সরকার কাঠামোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।এদিকে, এমপি সেলিম রেজা হাবিব সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা পাবনা-২ সহ দেশজুড়ে শুভাকাক্সক্ষী ও দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। সোমবার সুজানগরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিকাল ৪টায় বের হওয়া আনন্দ র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে সুজানগর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ও সদস্য সচিব রিয়াজ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সরদার,বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা, হারুন মন্ডল, আবুল কালাম, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম টুটুল, উপজেলা কৃষকদলের সভাপতি শাহজাহান আলী শেখ, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, হাবিবুর রহমান রব, স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীর হোসেন, কোবাদ হোসেন ও বিপুল প্রামানিক, ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম, এস এম আফতাব, রুবেল শেখ, সংগ্রাম ও আব্দুস সবুর জয় প্রমুখ। সভায় বক্তারা এমপি সেলিম রেজা হাবিব কে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সকলেই এমপি সেলিম রেজা হাবিবের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং নতুন দায়িত্বে পূর্ণ সাফল্য কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৩:১৩   ১৬ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা



আর্কাইভ