ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম

পিরোজপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শক্তিশালী না হলে আবারও ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তারাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘আমাদের এই সংগঠন যেকোনো মূল্যে গড়ে তুলতে হবে। এনসিপি যদি আগামী দুই-তিন বছরের মধ্যে বা নির্বাচনের আগে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি হিসেবে দাঁড়াতে না পারে, তাহলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি হবে। সেই পথ এনসিপি তৈরি হতে দিতে পারে না। আর সেটা যদি হয়, তাহলে মানুষকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে।’

তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ লাগবে তাদের, যারা জুলাইয়ে রাস্তায় নেমেছিল। তখন তারা ভাববে এত কষ্টের পর আবার ফ্যাসিবাদী চরিত্র দেখা যায়, স্বজনপ্রীতি দেখা যায়, চাঁদাবাজি দেখা যায়। মহিষকে ঘাস খাওয়ানোর জন্য চাঁদা দিতে হয়, আর কেউ প্রতিবাদ করলে চোখ তুলে নেয়। তাহলে মানুষ এই দেশের প্রতি, নেতৃত্বের প্রতি এবং রাজনীতির প্রতি আর আস্থা রাখবে না।’

সারজিস বলেন, ‘আমরা বাংলাদেশে একটা কঠিন সময় পার করছি। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল। তারা অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়। পরে বিএনপি সরকার গঠন করেছে। অন্তর্র্বতী সরকারের যে অবস্থা ছিল, বিএনপির এই ছয় মাসে নেতৃত্বের জায়গায়, সুশাসনের জায়গায় তার চেয়ে বেশি অদক্ষতা দেখা যাচ্ছে। তার চেয়ে বেশি বিশৃঙ্খলা, লুটপাট ও চাঁদাবাজি দেখা দিচ্ছে।’

সারজিস বলেন, ‘আমরা সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না। কিন্তু যে ভাই বিএনপি করেন এবং ১৭ বছরের জুলুমের শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাকর্মী তার বিবেকবোধ থেকে জিজ্ঞাসা করলে তিনিও জানেন—বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মানুষের প্রত্যাশার জায়গা থেকে দূরে সরে যাচ্ছে।’

এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সদস্যসচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব শামীম হামিদী, যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৯:০৩   ৭৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ