ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
ভোলা: লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি সভাপতি, দৈনিক কালবেলা ও আজকের রুপান্তর এর প্রতিনিধি জাহিদ দুলাল সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম আর পারভেজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমজাদ হোসেন খান।

সভায় পুরোনো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি আমজাদ হোসেন খান পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে নবনির্বাচিত সভাপতি জসিম জনি বলেন, লালমোহন রিপোর্টার্স ইউনিটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক জাহিদ দুলাল বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামী দিনে রিপোর্টার্স ইউনিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটিকে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমরা সচেষ্ট থাকব।

নবনির্বাচিত কমিটিকে লালমোহন উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৪:০৩   ১৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম
মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের
অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার
পটুয়াখালীতে এশিয়ার প্রথম পানি জাদুঘর পড়ে আছে নীরবতায়



আর্কাইভ