ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

ভেড়ামারায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক চিকিৎসক মরহুম ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভেড়ামারা জি.কে রোডস্থ ‘হ্যাপিনূক’ প্রাঙ্গণে শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে দেশের এবং বিদেশের ১৭ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পের মূল আয়োজক ছিলেন ভেড়ামারা মাহমুদা ক্লিনিকের স্বত্বাধিকারী ও মরহুম চিকিৎসকের ছেলে শাহেদ আহম্মেদ গামা। ট্রাস্টের সদস্য সচিব ওয়াহিদ আহমেদ উজ্জলের সুচারু পরিচালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, ইঞ্জিনিয়ার নুরুল হক, জহুরুল আলম বিজলী, জাহাঙ্গীর হোসেন জুয়েল, এসপি মেহেদী হাসান সুমন, আলিম আল-রাজি, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ বায়জীদ বোস্তামীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকেরা জানান, দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার ৫ শতাধিক দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ক্যাম্পে আসা রোগীদের চর্ম, মেডিসিন, শিশু ও গাইনি রোগ বিশেষজ্ঞদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়া সাধারণ শারীরিক পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ ও ব্লাড সুগার পরীক্ষার সুবিধা পান রোগীরা।

শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের সদস্য সচিব ওয়াহিদ আহমেদ উজ্জল বলেন, আমার পিতা মরহুম ডাঃ শামসুদ্দিন আহমেদের স্মৃতি ও মানবসেবার আদর্শকে ধরে রাখতেই আমাদের বাসভবন প্রাঙ্গণে এই ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ যাতে উন্নত চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ পেতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। ভবিষ্যতেও মানবতার কল্যাণে আমাদের ট্রাস্টের এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

‎বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্তরিক সেবা এবং বিনামূল্যে মানসম্মত ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা স্থানীয় শত শত সাধারণ মানুষ। এলাকার সুধীসমাজ ট্রাস্টের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:২৩   ২৬ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা
ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কয়রায় সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন



আর্কাইভ