ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার
রাজশাহী: নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ৭ জন ও অন্যান্য মামলার ৫ জন আসামী।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার’র কঠোর দিকনির্দেশনা ও নিবিড় তদারকিতে নগরীতে অপরাধ দমনে বিশেষ সফলতা আসছে। মাদক, চুরি, ছিনতাই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের ধরতে তিনি নিয়মিত ভাবে সকল থানার ওসি এবং ডিবির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন এবং মাঠ পর্যায়ের অভিযান গুলো সরাসরি মনিটরিং করছেন। তার নির্দেশনায় রাত-দিন ২৪ ঘণ্টা টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করায় নগরবাসীর মধ্যে নিরাপত্তার অনুভূতি বেড়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান জানান, মাননীয় পুলিশ কমিশনার স্যারের সুস্পষ্ট নির্দেশনা হলো কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস ও আইন-বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নগরীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে যে কোনো অপরাধের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০২:৫৮   ৮ বার পঠিত  |   







রাজশাহী থেকে আরও...


রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড
এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়



আর্কাইভ