ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন

মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে---নুরুল ইসলম নয়ন

ভোলা: কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে। এছাড়াও মনপুরায় স্টেডিয়াম, শিশু পার্ক, রাস্তা প্রশস্তকরন, ফেরি চালু ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরনের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ভোলার মনপুরা উপজেলায় সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মনপুরাকে জাতীয় গ্রীডের বিদ্যুতের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও শীঘ্রই বিচ্ছিন্ন কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে। এবং কলাতলী চর সহ বিভিন্ন চরে ভূমিহীদের মাঝে জমি বন্দোবস্ত দেওয়া হবে।

এসময় তিনি বলেন, মনপুরায় অসংখ্য খাল পুকুর ও জলাশয় পরিত্যক্ত রয়েছে। আমরা চাই সেসব জলাশয়ে মৎস্য চাষের মাধ্যমে মানুষ স্বাবলম্বি হবে। এবং নতুন করে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

এছাড়া দুপুর ১২ টায় মনপুরায় সফরে এসে সংসদ সদস্য নয়ন উপজেলার জনতা বাজারে এক পথসভায় বক্তৃতা করেন। পরে তিনি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক স্পট ঘুরে দেখেন। এবং তিনি মনপুরা মডেল মসজিদ উদ্বোধন করেন।

এসময় সাংসদ নুরুল ইসলাম নয়নের সাথে ঢাকা থেকে আগত বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, ভোলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৮:৩৭   ৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ