ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

শুধু পদ পেতে হবে তা নয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকেই সরকারের অংশ বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী৷

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

মহিলা দলের নেত্রীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু পদ পেতে হবে, তা নয়। আপনি এবং আপনারা প্রত্যেকেই তো সরকারের অংশ। আমার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায়—আজকে নির্বিঘ্নে কথা বলতে পারি, নির্বিঘ্নে চলাচল করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের কি মনে নেই, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং এখানকার অনেক নারী কতবার কারাগারে গেছেন? রিমান্ডে তাঁদের নেওয়া হয়েছে, কতবার নির্যাতিত হয়েছেন, কত নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে! কীভাবে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, কীভাবে সেখান থেকে আদালতে তোলা হতো! এরপর মাসের পর মাস কারাগারে আটকে রাখা হতো, তা নিশ্চয়ই আপনাদের মনে আছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এ সরকারে আপনাদের রক্ত আছে। সুতরাং এ সরকারের অংশ আপনারাও। তাই আমি আপনাদের বলব, সরকারের যে কর্মসূচি, সেদিকে লক্ষ রাখবেন। সরকার জনগণ, মানুষ ও সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছে, তা আপনারা জনগণকে বলবেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, এটা আপনাদের বলতে হবে। কারণ, আপনারা হচ্ছেন সরকারের অংশ। আজকে সরকার যাতে তার কর্মসূচিগুলো সফল করতে পারে, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।’

বাংলাদেশ সময়: ০:৪২:১৯   ৯ বার পঠিত  |







প্রধান সংবাদ থেকে আরও...


ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী - মেজর হাফিজ
সংসদে প্রধানমন্ত্রী বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে



আর্কাইভ