ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প

শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প

এক দশকের বেশি সময় পর আগামী সপ্তাহে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিরল খনিজসহ দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামী বুধবার ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংয়ের বিমান অবতরণের সময় তাকে স্বাগত জানাবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের বিদেশি নেতাকে বিমানবন্দরে স্বাগত জানানোর ঘটনা বিরল। সফরকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এর পরদিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে স্বাগত জানাবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে তাদের জন্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর রোজ গার্ডেনে সামরিক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন দুই নেতা। পরে তারা বৈঠকে বসবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে শি জিনপিং ও পেং লিয়ুয়ানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন ট্রাম্প ও মেলানিয়া। সেখানে দুই নেতাই বক্তব্য দেবেন। নৈশভোজে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলা ও স্পেসএক্সের ইলন মাস্ক, গুগলের সুন্দর পিচাই, ডেল টেকনোলজিসের প্রধান মাইকেল ডেল, এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, সিটিগ্রুপের প্রধান জেন ফ্রেজার এবং অ্যাপলের সদ্য সাবেক প্রধান নির্বাহী টিম কুকসহ প্রযুক্তি ও ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এরপর আগামী শুক্রবার শি জিনপিং ও পেং লিয়ুয়ান আবার হোয়াইট হাউসে যাবেন। সেখানে ট্রাম্প দম্পতির সঙ্গে ব্যক্তিগত চা-আড্ডার পর তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল সংরক্ষণের প্রতিষ্ঠান ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন। এরপর শি জিনপিং জয়েন্ট বেস অ্যান্ড্রুজের উদ্দেশে রওনা দেবেন।

২৪ সেপ্টেম্বরের বৈঠকে বাণিজ্য, শুল্ক, কৃষিপণ্য, বিরল খনিজ ও এআই প্রযুক্তি নিয়ে আলোচনা হতে পারে। তাইওয়ান ও দেশটির জন্য প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজও আলোচনায় আসতে পারে। ইরান ও দেশটির তেল রপ্তানি নিয়েও কথা হতে পারে। শির সঙ্গে বিওয়াইডি, শাওমি, সিএটিএলসহ বড় চীনা কোম্পানির প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ২০১৫ সালের পর প্রায় ১১ বছর পর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪০:৪১   ১ বার পঠিত  |







আন্তর্জাতিক থেকে আরও...


শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প
কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি
নেপালে বিপর্যয় স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে
নেপাল–তিব্বতে হিমবাহ ধস বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকা শতাধিক ব্যক্তিকে উদ্ধারে খননকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা



আর্কাইভ