ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দেশের বিভিন্ন স্থানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের বিরুদ্ধে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী শহরের ঝাউতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চুন্নু, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান খলিল, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু, বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম সানু, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মতিয়ার রহমান মতি ও মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে। তাদের এ অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির সব স্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা জানান, বিএনপি সরকার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে এবং মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতরা যে-ই হোক, তাদের কোনো ছাড় না দিয়ে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। দলে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই বলেও জানান তারা। পাশাপাশি ফ্যাসিস্টদের কাউকে দলে আশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে উপস্থিত হন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:১১:৫১ ২ বার পঠিত | ● পটুয়াখালী ● বিএনপি ● বিক্ষোভ