ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত

সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত


বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত

মারিয়া শান্ত। গত ঈদে মুক্তি পায় তাঁর সিনেমা ‘প্রেশার কুকার’। এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। এখন নতুন একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। এ ছাড়া মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক ‘লাভ স্টোরিস’। নতুন কাজ ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয়েছে।

‘লাভ স্টোরিস’ নাটকের গল্পটা কেমন?

‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তির আগে আমি এ নাটকে অভিনয় করেছিলাম। সেটি আটকে ছিল। এখন নির্মাতা-প্রযোজক এটি মুক্তির পরিকল্পনা করেছেন। কিছুদিনের মধ্যে এটি মুক্তি পাবে। এ নাটকে আমি, সারিকা সাবাহ ও সাদনিমা বিনতে নোমান কাজ করেছি।

সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত

এখানে আপনার চরিত্র কেমন?

নাটকে আমার চরিত্রটি বেশ রহস্যময়। তানিয়া নামে এক তরুণীর চরিত্রে আমাকে পাওয়া যাবে, যে দমবন্ধ করা এক জীবনে প্রতিনিয়ত যেন কোনো একটি সুর খুঁজে বেড়ায়। চরিত্রটি আমার কাছে বেশ আলাদা মনে হয়েছে। তাই কাজটি করেছি।

বর্তমানে যে কাজগুলোর ভিডিও ক্লিপস দেখা যাচ্ছে, সেগুলো কি সাম্প্রতিক?

না, এগুলো সাম্প্রতিক কোনো কাজ নয়; আগের কাজ। সিনেমার পর আমি আর কোনো নাটক করিনি।

‘প্রেশার কুকার’-এ আপনার অভিনয় প্রশংসিত হয়েছে। এরপর কোন ধরনের চরিত্রে নিজেকে দেখতে চান?

সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত

আমি পারফরমার হতে চাই। শুধু নায়িকা হওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আমি অভিনয় করতে চাই। যে ধরনের চরিত্র আগে করিনি কিংবা যে চরিত্র আমার সামনে আসেনি, সেসব চরিত্র করতে চাই। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের আগ্রহ বেশি। তেমন গল্প ও চরিত্র পেলে অবশ্যই করব। আমি গতানুগতিকভাবে এগোতে চাই না, গতানুগতিক কাজও করতে চাই না।

সামনে কাজের পরিকল্পনা কী?

আপাতত টেলিভিশন নাটক নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। নিয়মিত নাটকের প্রস্তাব আসছে। প্রতিদিন একটি-দুটি করে স্ক্রিপ্ট পাচ্ছি। কিন্তু সেগুলোর বেশির ভাগ গল্প আমার কাছে খুব একটা আকর্ষণীয় মনে হচ্ছে না। তাই কাজ করার ইচ্ছা তৈরি হচ্ছে না।

কেন এমনটা মনে হচ্ছে?

গল্পগুলো আহামরি কিছু মনে হচ্ছে না। করার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আমার মনে হয়, মন থেকে কাজটি করতে না চাইলে সেটি সুন্দরভাবে করা সম্ভব নয়। তাই আপাতত মন টানছে না। তবে বড় একটি কাজের পরিকল্পনা করছি। সেটি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। বলতে পারেন, পরবর্তী নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কী হয়।

তাহলে কি কাজের সংখ্যার চেয়ে মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন?

অবশ্যই। ক্যামেরার সামনে থাকা গুরুত্বপূর্ণ, এটি আমি জানি। কিন্তু আমার কাছে সব সময় মনে হয়, ‘কোয়ালিটি ওভার কোয়ান্টিটি’। আমি কাজের মান ধরে রাখতে চাই। সে কারণেই অপেক্ষা করছি। পছন্দমতো কাজ হলে করব। নাটকও করব, যদি ভালো এবং পছন্দমতো কোনো কাজ পাই। একেবারে নাটক করব না, এমনটা বলছি না।

নাটকে জুটি প্রথা বেশ জনপ্রিয়। বিষয়টি আপনি কীভাবে দেখেন?

জুটি করে কাজ করলে দর্শক পছন্দ করেন, এটি ঠিক। তবে আমি বিশ্বাস করি না, জুটি বেঁধে কাজ করলেই ভালো কাজ করা যায়। এটি আমার বিশ্বাসের জায়গা নয়। আমি কখনও নির্দিষ্ট কোনো জুটি বেঁধে কাজ করিনি। ইচ্ছা করেই এমনটা করিনি। আমার মনে হয়, জুটি করে কাজ করার চেয়ে ভালো কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তবে কোনো জুটিকে দর্শক যদি অনস্ক্রিনে দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই তারা একসঙ্গে কাজ করবেন।

কাজ করতে গিয়ে কখনও এমন হয়েছে, আপনাকে নির্বাচন করার পরও শেষ পর্যন্ত নেওয়া হয়নি?

হ্যাঁ, দু-একবার এমনটা ঘটেছে বলে মনে হয়। প্রথমদিকে একবার এমন হয়েছিল। একটি কাজে আমি লকড ছিলাম। কিন্তু শুটিংয়ের আগের দিন রাতে সেটি বাতিল হয়ে যায়। কাজটি পরে হয়েছে কি না, সেটিও বলতে পারছি না। বিষয়টি অবশ্যই খুব হতাশাজনক ছিল। বিরক্তও লেগেছিল। কারণ, একটি শুটিংয়ের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিই, সময় দিই। মানসিক প্রস্তুতিও একটা বিষয়। তাই হঠাৎ করে কাজটি বাতিল হয়ে যাওয়া খারাপ লাগারই বিষয়।

এখন এমন কিছু হলে কি আগের মতো খারাপ লাগে?

এখন যদি এমন কিছু হয়, সত্যি বলতে তেমন গায়ে লাগে না। এখন এমনটা হয়ও না। কারণ, বেশ কিছুদিন ধরে নিয়মিত কাজ করছি না। সম্প্রতি কয়েকটি ভালো বিজ্ঞাপনে কাজ করেছি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫১   ১ বার পঠিত  |







বিনোদন থেকে আরও...


সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম
বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি
ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?
চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…



আর্কাইভ