ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেন্দ্রের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্রপ্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মণ্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার, নূর-ই-রওশন ও গোলাম মোস্তফা এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস।
বক্তব্য দেন হিসাবরক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ ও আহসান হাবিব। অনুষ্ঠানে কেন্দ্রের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিদায়ী কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেলকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। তিনি ২০১৬ সাল থেকে লোনাপানি কেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁকে ইনস্টিটিউটের ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রে বদলি করা হয়েছে।
কেন্দ্রপ্রধান ড. আজহার আলী বলেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল ১০ বছরের বেশি সময় এ কেন্দ্রে কর্মরত ছিলেন এবং কেন্দ্রের গবেষণা কার্যক্রমে তাঁর অনেক অবদান রয়েছে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী কর্মস্থলে তাঁর কাজকে সহজ ও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিদায়ী এই বিজ্ঞানীর কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৫:১৮ ৩ বার পঠিত | ● পাইকগাছা ● বিদায় ● সংবর্ধনা