ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• ‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের • মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান • কাউখালীতে অবসরে যাওয়া ডিপিইও মোল্লা বক্তিয়ার রহমানকে সংবর্ধনা • উলিপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার, আটক • দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড • রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর • তিস্তায় সাত দিনের ভাঙনে বিলীন ২০ বাড়ি, আশ্রয়হীন ২৫ পরিবার • পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা • আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার • ছৈলারচরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রশাসন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান

মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান

পাবনা:সুজানগর উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত সভায় উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই একটি সুশৃঙ্খল জাতি গঠনে জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য শিক্ষকদের পাঠদানে উদ্ভাবনী পদ্ধতি, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা, ফলাফলের উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা এবং শিক্ষার মূল্যবোধ নিশ্চিত করতে হবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার কোরবান আলী, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসহাক আলী ও দুলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্যভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাসসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমাতে গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার দুই শতাধিক শিক্ষক অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন।

আলোচনা শেষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:১৭:২৪   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান
● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের



আর্কাইভ