ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• ‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের • মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান • কাউখালীতে অবসরে যাওয়া ডিপিইও মোল্লা বক্তিয়ার রহমানকে সংবর্ধনা • উলিপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার, আটক • দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড • রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর • তিস্তায় সাত দিনের ভাঙনে বিলীন ২০ বাড়ি, আশ্রয়হীন ২৫ পরিবার • পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা • আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার • ছৈলারচরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রশাসন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের

‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের


বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর স্পষ্ট কথা বলাসহ নানা কারণে সব সময় আলোচনায় থাকেন। বছর তিনেক আগে মা হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই সন্তান জন্মের পর নারীর শরীরের গঠনে পরিবর্তন আসে। তবে সেই পরিবর্তন নিয়েই গত তিন বছর ধরে কটাক্ষের শিকার হচ্ছেন এই অভিনেত্রী। এবার ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুমের প্রিমিয়ারে সেই কটাক্ষ গ্রহণ করে ট্রলকারীদের ব্যতিক্রমী জবাব দিয়েছেন স্বরা।

শনিবার প্রিমিয়ার হয়েছে রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুমের। এ মৌসুমের প্রতিযোগীদের মধ্যে রয়েছেন স্বরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের

প্রথম পর্বেই বেগুনি রঙের শাড়ি পরে হাজির হন স্বরা। তাঁর ব্লাউজে লেখা ছিল ‘মোটি’—হিন্দি ভাষায় যার অর্থ মোটা। প্রসবের পর তাঁর বেড়ে যাওয়া ওজন নিয়ে গত তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা কটাক্ষ করছেন, তাঁদের দেওয়া তকমাকেই এবার নিজের করে নিয়েছেন অভিনেত্রী।

বীরেন্দর শেবাগকে নিজের পোশাকের অর্থ বোঝাতে গিয়ে স্বরা বলেন, তাঁর মেয়ের বয়স এখন তিন বছর। এই তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপরিচিত মানুষের কাছ থেকে তাঁকে নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছে।

‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের

স্বরা বলেন, “মোটা হয়ে গেছে, ভেড়া হয়ে গেছে, গরু হয়ে গেছে, জলহস্তী হয়ে গেছে, হাতি হয়ে গেছে—এমন অনেক কথা শুনেছি। আমি বললাম, হ্যাঁ, আমি সবই হয়ে গেছি। এখন আপনাদের দেওয়া এই সব তকমা গ্রহণ করে নিজের করে নিচ্ছি।”

শরীর নিয়ে করা এসব কটাক্ষ এড়িয়ে না গিয়ে বরং তা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, সন্তান জন্ম দেওয়ার পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু সেই পরিবর্তনের কারণে নারীদের যে ধরনের আক্রমণ ও ক্ষোভের মুখে পড়তে হয়, তা নিয়ে তিনি বরাবরই সরব।

গত মে মাসেও সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৮ সালের একটি ছবি প্রকাশ করেছিলেন স্বরা। ছবিটি ঘিরে নানা মন্তব্যের পর দীর্ঘ পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্বরা লিখেছিলেন, সন্তান জন্ম দেওয়ার পর তাঁর শরীরে পরিবর্তন এসেছে এবং ইন্টারনেটে অপরিচিত মানুষের নির্ধারিত সময়ের মধ্যে ওজন কমাতে তিনি রাজি নন। তাঁর মতে, নারীর শরীরের উদ্দেশ্য শুধু যৌন আকর্ষণ তৈরি করা বা সৌন্দর্যের প্রদর্শনীর অংশ হওয়া নয়।

‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুমে স্বরার পাশাপাশি অংশ নিয়েছেন করণ প্যাটেল, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, গৌতম গুলাটি, শহজাদ পুনাওয়ালা, সিয়েত তোমর, কাইরা আনু, তেজ প্রতাপ যাদব, মনীশ কাশ্যপ, কাজল রাঘবানি, নিহারিকা তিওয়ারি, সারা গুরপাল, রাজ গ্রোভার, ইরিনা রুদাকোভা ও অনিশ ভাগা।

‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুম প্রাইম ভিডিও ও এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে। প্রতিদিন দুপুর ১২টায় প্রকাশিত হচ্ছে নতুন পর্ব।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

এন/ এস

বাংলাদেশ সময়: ০:২২:৫৯   ৭ বার পঠিত  | ●







বিনোদন থেকে আরও...


● ‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের
● অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে
● বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন
● ‘নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না’, তাপসীর তিক্ত অভিজ্ঞতা
● চরকিতে আজ মুক্তি পাচ্ছে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’



আর্কাইভ