ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার

শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার

পাবনা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব বলেছেন, শিক্ষকদের হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষক সমাজকে পেশাগত নৈতিকতা, আদর্শ ও দায়িত্বশীলতা পুনরুজ্জীবিত করতে হবে। পাশাপাশি লেজুড়বৃত্তিক ও দলীয় রাজনীতির বাইরে থেকে শিক্ষকদের সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

সোমবার বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শিক্ষকদের ক্লাসে ও সমাজে নিজেদের সততা, নিষ্ঠা ও উন্নত আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে নিজেদের দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজের নির্মাতা হিসেবে প্রমাণ করতে হবে।

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে এমপি সেলিম রেজা হাবিব বলেন, শিক্ষকরা কেবল শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুযোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন।

শিক্ষকতা মহান ও মর্যাদাপূর্ণ পেশা উল্লেখ করে তিনি বলেন, এখনো সব পেশার মানুষ শিক্ষকদের বেশি ভক্তি ও শ্রদ্ধা করেন। পৃথিবীর যত পেশা রয়েছে, তার মধ্যে শিক্ষকতাকে মর্যাদার চোখে দেখা হয়। মা-বাবার পরের স্থান শিক্ষকের। সমাজ ও দক্ষ মানবসম্পদ বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি করেন। ফলে একজন শিক্ষার্থী সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হয়।

সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আখতার।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, প্রাক্তন অধ্যক্ষ নাদের হোসেন, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবলী ইমরান, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহতাব উদ্দিন ও চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

পরে এমপি সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০৯:০৮   ১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার
● চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে
● অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ
● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি



আর্কাইভ