ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ফুলবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


ফুলবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
দিনাজপুর: ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোবাবার (ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফুলবাড়ী-দেশমা গ্রামীণ সড়কের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত সাগর হোসেন উপজেলার বেতদিঘী ইউনিয়নের হরগোবিন্দপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি মালঞ্চা দামারমোড় নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।

স্থানীয়দের বরাতদিয়ে পুলিশ জানায়, আজ রোববার (ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মোটরসাইরেকল যোগে ফুলবাড়ী থেকে মাদিলাহাট অভিমুখে যাওয়ার পথে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পেট্রোল পাম্পের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মাদিলাহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীসহ ট্রাক্টরের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের ধারনা ঘনকুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে, আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে। মরদেহ হস্তান্তরের বিষয়টি এখোনো
বলা যাচ্ছে না।

এমএম

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৮   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ