ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


ফুলবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুরে:ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলকে মারপিটের মামলায় এলুয়াড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ (৩৭) এবং সাংগঠনিক সম্পাদক মোহাব্বত হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের রোববার (২ ফেব্রয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত এরশাদ উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তশিবপুর গ্রামের মৃত আব্দুল হামিদ চৌধুরীর ছেলে এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপর ব্যক্তি মোহাব্বত হোসেন একই ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তথ্য নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার অফি সার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সনের ২১অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবা্য়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। ঘটনায় পরেরদিন স্বেচ্ছাসেবক দল নেতার বাবা রুহুল আমিন বাদী হয়ে হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার মামলায় তদন্তপ্রাপ্ত আসামী হিসেবে দুই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএম

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৭   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ