ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ১১

পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ১১


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


 পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ১১

পাবনা: পুলিশের গাড়ি থেকে  সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এর পরপরই ১১ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ও নারায়ণপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন জালাল শেখ, বাবু শেখ, সেলিম শেখ,আলাল শেখ, আলহাজ্ব শেখ, নজরুল শেখ, নাজমুল সরদার,ইমন আলী, ছাত্তার সরদার সমশের শেখ ও শিউলি আক্তার। তাদের সবার বাড়ী স্থানীয় মথুরাপুর ও নারায়ণপুর গ্রামে । এর মধ্যে শিউলি আক্তার স্থানীয় মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং গ্রেফতারকৃত অন্য আসামীদের মধ্যে বেশিরভাগই দিনমজুর। এর আগে সুজানগর থানার উপ-পরির্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে সোমবার বিকালে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব সুজানগর সার্কেল) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আব্দুল ওহাবকে প্রধান আসামী করে ৬৪ জন নামীয় এবং ২০০-৩০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের হয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি,উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা । প্রসঙ্গত, রোববার বিকেলে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর উচ্চ বিদ্যালয় চত্বর থেকে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশের কাছ থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি পুলিশের।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:০৬:০২   ২৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ