ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে দুই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চাটমোহরে দুই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


চাটমোহরে দুই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পাবনা: চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার।

স্বাগত বক্তব্য দেন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ আঃ রহিম কালু। এসময় উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,অধ্যক্ষ মাহমুদুল আলম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুযৈল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই দিন চাটমোহর বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন আঃ সালাম সরকার। এসময় স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হাসানসহ শিক্ষকমন্ডলী,অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫০   ৩০২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ