ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সীমানা প্রাচীর ভেঙে জমি জবরদখলের অপচেষ্টা

চাটমোহরে সীমানা প্রাচীর ভেঙে জমি জবরদখলের অপচেষ্টা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


 চাটমোহরে সীমানা প্রাচীর ভেঙে জমি জবরদখলের অপচেষ্টা
পাবনা: চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লায় সীমানা প্রাচীর ভেঙে ফেলে জমি জবর দখলের অপচেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টার দিকে।
জমির মালিক এনায়েতুল কবির (দবির) অভিযোগ করেন,দীর্ঘদিন আগে সে শাজাহান আলীর কাছ থেকে জমি কিনে বাড়িঘর নির্মান করে বসবাস করছেন। এরই মধ্যে শাজাহান আলীর ভাতিজা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের তুফানের ছেলে আঃ মমিন বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ২৫/৩০ জন লোক নিয়ে সন্ত্রাসী কায়দায় বাড়ির পাকা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে কলাগাছসহ অন্যান্য ফসল নষ্ট করে জবরদখল করে ঘর তোলার অপচেষ্টা করে। খবর পেয়ে জমির মালিক দবির পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হামলাকারীদের সরিয়ে দেয়।
জানা গেছে,এই জমি নিয়ে দবিরের সাথে আঃ মমিন গং এর বিরোধ চলছে। আঃ মমিন এই জমিতে ওয়ারিশ বলে দাবি করছেন। কিন্তু এনায়েতুল কবির (দবির) জানান,আঃ মমিনের পিতার জমি আগেই বিক্রি করে দিয়েছেন। এখানে তাদের কোন স্বত্ব নেই। এনিয়ে আদালতে মামলা রয়েছে।
এলাকাবাসী জানান,বাড়ির পাকা দেয়াল ভেঙে ফেলে অনেক লোক ভেতরে ঢুকে গাছপালা কেটে ঘর তোলার চেষ্টা করেন। পুলিশ এসে সবাইকে সরিয়ে দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান,জমি দখলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩৮   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ