ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তালাবদ্ধ ঘরে হঠাৎ আগুন, ঘরে থাকা শিশু পুড়ে আঙ্গার

তালাবদ্ধ ঘরে হঠাৎ আগুন, ঘরে থাকা শিশু পুড়ে আঙ্গার


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


 তালাবদ্ধ ঘরে হঠাৎ আগুন, ঘরে থাকা শিশু পুড়ে আঙ্গার
কুড়িগ্রাম: ঘুমন্ত নাতনিকে ঘরে রেখে দরজায় তালা লাগিয়ে স্বপরিবারে গিয়েছিলেন ইসলামি ওয়াজ মাহফিলে, এসে দেখলেন ঘরও নেই নাতনিও নেই। শুক্রবার রাতে মর্মান্তিক এঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের শুকদের পশ্চিমপাড়া গ্রামে।

জানা গেছে, ওই দিন রাত ৯টার দিকে উক্ত গ্রামের আব্দুল হান্নান তার ঘরে ঘুমন্ত নাতনিকে রেখে দরজায় তালা দিয়ে তার পরিবারের অন্যদের নিয়ে স্থানীয় একটি ইসলামি ওয়াজ মাহফিলের পার্শ্বস্থ নিজস্ব চায়ের দোকানে যান। আব্দুল হান্নান চায়ের দোকানের ব্যবসা শুরু করলেও অন্যরা ওয়াজ মাহফিল শ্রবনে অংশ গ্রহণ করেন।

রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক ওই বাড়িতে সর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে বাড়ির টিন সেড ৪টি ঘর সহ সব মালামাল ভস্মিভূত হয়। এসময় ঘরে থাকা তার নাতনি আইরিন আক্তার (৪)ও পুড়ে অঙ্গার হয়ে যায়। খবর পেয়ে হান্নান ও পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন ঘরও নেই, নাতনিও নেই। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। আব্দুল হান্নানের মেয়ের ঘরের নাতনি মৃত শিশু আইরিন উপজেলার উমর মজিদ ইউনিয়নের গলাকাটা গ্রামের আল আমিনের কন্যা বলে জানা গেছে।
উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন,অগ্নিকান্ডে ৪টি ঘর ও অন্যান্য মালামালসহ প্রায় ৪লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র ভস্মিভূত হয়েছে। এছাড়া আইরিন নামে শিশুটি পুড়ে অঙ্গার হয়েছে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:১১   ৩৩৮ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ