ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে:হাবিবুর রহমান

নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে:হাবিবুর রহমান


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে-হাবিবুর রহমান

পাবনা:  নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। শুক্রবার সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ বিএনপির মূল শক্তি, জনগণই আমাদের সবকিছু। তাই আমাদের জনগণের পাশে থাকতে হবে। যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয়, তবে জনগনকে ভালবাসতে হবে।

তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলের সব নেতা সমান, কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা সেভাবে দেখা যাবেনা। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বুঝতে পারে আমরা তাদের সাথে আছি।

উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। নির্মম ইতিহাস তাদের নেতার (শেখ মুজিব) ছবি মূর্তি যেখানে ছিল বাংলাদেশের মানুষ তা মুছে ফেলেছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সবার সামনে ভেসে আসছে। কেন, কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন।

এ সময় তিনি আরো বলেন জিয়াউর রহমানকে অনুসরণ করলে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো। আমরা গত ১৬ বছর ধরে স্বাধীনতা
সার্বভৌমত্বের জন্য আন্দোলন করছি। বিএনপির দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই-আগস্টের

বিজয় উল্লেখ করেন তিনি বলেন রাজনীতিতে সততার ওপরে কিছু নাই। জিয়াউর রহমান দল, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে সততার সেই ভিত্তি দিয়ে গেছেন। তাই সবাইকে মনে রাখতে হবে, যদি আমরা সততা দিয়ে এগিয়ে যেতে পারি, বিএনপিকে রুখে দেয়ার সাধ্য কারো নেই।

পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,নূর মোহাম্মদ মাসুম বগা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।

সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক এ কাউন্সিলে ভোটারদের সরাসরি গোপন ভোটে কামাল বিশ্বাস সভাপতি, জসিম উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক ও মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১৩:২২   ২৬০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ