ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আগুনে পুড়ল দুই দিনমজুরের ঘরবাড়ি,ছুটে গেলেন ইউএনও

চাটমোহরে আগুনে পুড়ল দুই দিনমজুরের ঘরবাড়ি,ছুটে গেলেন ইউএনও


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


চাটমোহরে আগুনে পুড়ল দুই দিনমজুরের ঘরবাড়ি,ছুটে গেলেন ইউএনও

পাবনা: আব্দুল আলিম ও সাইফুল ইসলাম। দু’জনেই দিনমজুরি করে সংসার চালান। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর রাতে তারাবি নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। অর্ধেক রাতে হটাৎ করেই আগুন লাগে আব্দুল আলিমের ঘরে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সাইফুল ইসলামের ঘরেও।

ভষ্মিভূত হয় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই। পুড়ে যায় ৩টি ছাগল। শুধু তাই নয়, বেড়াতে এসে আগুনে দগ্ধ হন আব্দুল আলিমের খালা শাহিদা খাতুন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেহেরী যে খাবেন এমন খাবারও ছিল না দু’টি পরিবারে। খোলা আকাশের নিচে বিলাপ করছিলেন দুই পরিবারের সদস্যরা। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রামে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকার মানুষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

এদিকে এমন সংবাদ পেয়ে বুধবার (১৯ মার্চ) সকালে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু’টি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতার আশ্বাস দেন। ইউএনওর এমন মানবিক আচরণে মুগ্ধ এলাকার মানুষ। ভূয়সি প্রংশসায় ভাসছেন ইউএনও।

তাৎক্ষণিক ইউএনওর সহযোগিতা পেয়ে কেঁদে ফেলেন আব্দুল আলিম। তিনি বলেন, ‘চোরে চুরি করলেও কিছু রেখে যায়। কিন্তু আগুনে পুড়লে কিছুই থাকে না! কোথায় থাকবো, কী খাবো এমন চিন্তা যখন করছিলাম তখন ইউএনও স্যার এসে পাশে দাঁড়ালেন। এর আগেও আমাদের এলাকায় অনেক বাড়িতেই আগুন লেগেছে কিন্তু কখনোই কোনো ইউএনওকে আসতে দেখিনি। আমরা ভাগ্যবান, আমাদের মতো গরীব মানুষের বাড়িতে এসে স্যার (ইউএনও) এসে সহযোগিতা করে গেলেন।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, আমি শুধু ইউএনও-ই নই, একজন মানুষও। আমি ওই দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। আমি মানুষ হিসেবে তাদের বাড়িতে গিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাতক্ষণিক কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। আবেদন করতে বলেছি, আরও কিছু সহযোগিতা দেওয়ার জন্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৭   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ